করোনার বিরুদ্ধে লড়তে ভারতকে সাহায্যের আশ্বাস দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী
দি নিউজ লায়ন; দেশে হু হু করে বাড়ছে করোনা। আর এই পরিস্থিতির বিরুদ্ধে লড়তে ভারতকে সাহায্যের আশ্বাস দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিন জনসন ডার্বিশায়ারের এক স্থানীয় নির্বাচনী প্রচারের সাংবাদিকদের বলেন, ভারতের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে।আমরা ভারতকে সবরকম সাহায্য করতে চাই। ভারতের জনগণের সহায়তার জন্য কী করতে পারি সে বিষয়ে ভাবছি।

Post a Comment